ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম ব্যাংকের জেসিবি প্লাটিনাম কার্ড উদ্বোধন

 জেসিবি প্লাটিনাস কার্ডের উদ্বোধন করল প্রাইম ব্যাংক লিমিটেড। রবিবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এই কার্ডের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ, জেসিবি কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউচিরো কাদোওকিসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেন, বাংলাদেশকে একটি ক্যাশলেস সোসাইটি হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আগেই জানিয়েছি এই ১২ থেকে ২৪ মাসের মধ্যেই আপনারা অনেক কিছু দেখতে পাবেন। জেসিবি প্লাটিনাম কার্ড তার একটি অংশ। ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের সেবা উদ্বোধন করতে যাচ্ছে প্রাইম ব্যাংক। তবে জেসিবি প্লাটিনাম কার্ডের মাধ্যমে গ্রাহকদের যে সুবিধা দেওয়া হবে তা অনেকটা সময় উপযোগী বলে মনে করেন তিনি।

জাপান ক্রেডিট ব্যুরো ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউচিরো কাঁদোওকি বলেন, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা অনেক দিন আগের। আমরা যৌথভাবে যে সেবার উদ্বোধন করলাম। বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি বিমানবন্দরে এই জেসিবি প্লাটিনাম সেবা দেওয়া হয়। এরই একটি অংশ হতে যাচ্ছে বাংলাদেশের এই কার্ডধারীরা। আমরা মনে করি এই সেবার মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো মজবুত হবে।

জেসিবি প্লাটিনাম কার্ডের মাধ্যমে যেসব সেবা পাওয়া যাবে তার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি প্রটোকল সুবিধা, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহার, পাঁচ তারকা হোটেলে বিওজিও সুবিধা, শুন্য শতাংশ ইএমআই সুবিধা, প্রথম বছরে বার্ষিক ফি মওকুফ, ফ্রি সাপ্লিমেন্টারি কার্ড ও স্বাস্থ্যবিমা উল্লেখযোগ্য।