মৌনালিসা মৌ : খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে লাইভ গোল্ড মিডিয়ার প্রথম ছবি ময়নার ইতিকথা,চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী,নাম ভূমিকায় অভিনয় করেছেন আলোচিত সানাই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সংশোধন খ্যাত রাসেল মিয়া।
এই ছবি নিয়ে সানাই বলেন ছবি দেখতে হলে গেলেই দর্শক আবেগে কেঁদে ফেলবেন,ছবিটি দেখে তৃপ্তি পাবেন রাসেল ভাই যে অভিনয় করেছেন রক্তে মাংসের মানুষ হলে কাঁদতে বাধ্য,এটি একটি গল্পের ছবি। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি গানের ছবি, আশা করছি সকলে হলে গিয়ে ছবিটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন,রাসেল মিয়ার বিপরীতে ছিলেন এইসময়ে ব্যস্ত নায়িকা ইরা সিকদার,সুপার হিরো সাখাওয়াত সাগর,সাদেক বাচ্চু,ওড়না বিশ্বাস, বরদা মিঠু সহ আরও অনেকে