ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে বিমানের লোকসান ২০১ কোটি ৪৭ লাখ টাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সংসদকে জানিয়েছেন, গত ২০১৭-১৮ অর্থবছরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ২০১ কোটি ৪৭ লাখ টাকা লোকসান হয়েছে।

গতকাল রবিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী শাহনেওয়াজের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য দেন।

তিন আরো জানান, ২০১৭-১৮ অর্থবছরে বিমানের মোট আয় ছিল ৪ হাজার ৯৩১ কোটি ৬৪ লাখ টাকা, ব্যয় হয়েছে ৫ হাজার ১৩৩ কোটি ১১ লাখ টাকা।