বাবুল দাস, বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এলাকাবাসির আস্থা রফিকুল ইসলাম কাকনের প্রতি। বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং প্রভাবশালীদের দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করায় ইতিমধ্যেই সর্বস্তরের জনগণ তাকে সমর্থন জানিয়েছেন।
ছাত্র জীবনে তিনি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। বিরোধী দল থাকাকালীন সময়ে ছাত্রলীগের প্রচার সম্পাদক সহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বিএম কলেজের সাংগঠনিক সম্পাদক ছিলেন। একারনে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী তার প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।
নির্বাচনে প্রার্থীতা ও এলাকাবাসীর উদ্দেশ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাকন বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি ছোটকাল থেকে। জেল খেটেছি যা পাথরঘাটার সিনিয়র নেতা ও ত্যাগী কর্মীরা জানেন। সারাজীবন বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ও আদর্শের সংগঠন আওয়ামী লীগ করে যাব। প্রতিদানে কিছু পাই আর না পাই।
আমি আমার রাজনৈতিক জ্ঞান, মেধা, মনন ও প্রজ্ঞা দিয়ে এলাকাবাসীর সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব। একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। যদি আমি সফল না হতে পারি তারপরও জনগণের সাথে আমার শেষ নিশ্বাস পর্যন্ত থাকবো।
আমি শপথ করে বলতে পারি নেতা অর্থ ক্ষমতা সুপারিশ নয়। ন্যায্য অধিকার কথা এবং স্বার্থ রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব।
ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম কাকন জনগণের পাশে থেকে, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবে রাজনীতি করেছে এলাকায়। মানুষের বিপদে-আপদে বিভিন্ন ভাবে সহযোগি হয়ে থাকছেন। একজন সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে পাথরঘাটা ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্তাদের বিরুদ্ধে দুদকের কাছে পাবলিক প্লেসে দুর্নীতির চিত্র তুলে ধরা, বিভিন্ন অফিসের দালালদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ করে যাচ্ছেন তিনি।
এলাকার বিভিন্ন স্তরের মানুষ জানান, এলাকার মানুষের শান্তি ও অধিকার রক্ষায়, অন্যায় দুর করতে এবং দুর্নীতিমুক্ত পাথরঘাটা গড়তে দুনীতিবাজদের অাতঙ্কই কাকন মোল্লা। আমরা এরকম একজন লোককে চাই। তার গুন অন্যান্যদের মাঝে পাওয়া যায় না, যে কারনে দুর্নীতিবাজ, ভুমিদস্যু, মাদক ব্যবসায়ী ও সেবক, কর্মকর্তা ও শীর্ষ স্থানীয়রা তাকে চায় না। আমরা সাধারন মানুষ; তাই কাকনের মত সাধারণ মানুষই চাই।