ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে সাংবাদিক সুজনের ওপর হামলাকারী সন্ত্রাসিদের গ্রেফতারের দাবি বিএমএসএফ’র

নিজস্ব প্রতিবেদক : দৈনিক যুগান্তরের বাগেরহাটের রামপাল প্রতিনিধি সুজন মজুমদারের ওপর সন্ত্রাসি হামলার ঘটনা ঘটেছে। এই হামলার সাথে জড়িত সন্ত্রাসিদের দ্রুত গ্রেফতারের দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

বধবার রাতে সংগঠনের পক্ষ তেকে দেয়া এক বিবৃতিতে কন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অবিলম্বে জড়িত সন্ত্রাসিদের গ্রেফতারের দাবি করেছেন।

মঙ্গলবার দুপুর ৩টায় রামপালের কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে এ সন্ত্রাসি হামলার ঘটনা ঘটে।

আহত সুজন মজুমদার জানান, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে রামপাল কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে পৌঁছালে ৫-৭ জন দুর্বৃত্ত তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে পরিচয়পত্রটি কেড়ে নেয়ার চেষ্টা করে। ঘটনার পরপরই রামপাল থানার তদন্ত কর্মকর্তা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে