ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে সাংবাদিক শহীদুল ইসলামকে ভাইস চেয়ারম্যান হিসেবে চায় এলাকাবাসি

কালকিনি প্রতিনিধি : ৩য় ধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরের কালকিনিতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে-ঘুরে প্রচার -প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতিমধ্যে সকল ভোটারের কাছে তালা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। তিনি নির্বাচনে জয়ী হতে পারলে সার্বক্ষনিক সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের সেবা করার ইচ্ছা পোষন করছেন।

মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এলাকাবাসির আস্থা সাংবাদিক শহীদুল ইসলামের প্রতি। বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং প্রভাবশালীদের দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করায় ইতিমধ্যেই সর্বস্তরের জনগণ তাকে সমর্থন জানিয়েছেন।

ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। বিরোধী দল থাকাকালীন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা পেশায় তিনি বহু নির্যাতিত একজন সাহসী সাংবাদিক। তিনি কালকিনি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। সাংবাদিক, সুশীল সমাজ ও দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী তার প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।

নির্বাচনে প্রার্থীতা ও এলাকাবাসীর উদ্দেশ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি ছোটকাল থেকে। জেল-জুলম, অত্যাচার সহ্য করেছি; যা কালকিনির সিনিয়র নেতা ও ত্যাগী কর্মীরা জানেন। সারাজীবন বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ও আদর্শের সংগঠন আওয়ামী লীগ করে যাব। প্রতিদানে কিছু পাই আর না পাই।

আমি আমার রাজনৈতিক জ্ঞান, মেধা, মনন ও প্রজ্ঞা দিয়ে এলাকাবাসীর সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব। একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। যদি আমি সফল না হতে পারি তারপরও জনগণের সাথে আমার শেষ নিশ্বাস পর্যন্ত থাকবো।
আমি শপথ করে বলতে পারি নেতা অর্থ ক্ষমতা সুপারিশ নয়। ন্যায্য অধিকার কথা এবং স্বার্থ রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব।

ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম জনগণের পাশে থেকে, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবে রাজনীতি করেছে এলাকায়। মানুষের বিপদে-আপদে বিভিন্ন ভাবে সহযোগি হয়ে থাকছেন। একজন সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে বিভিন্ন অফিসের দুর্নীতিবাজ কর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, অন্যায় অনিয়মেরর চিত্র মিডিয়ায় তুলে ধরা, বিভিন্ন অফিসের দালালদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ করে যাচ্ছেন তিনি।

এলাকার বিভিন্ন স্তরের মানুষ জানান, এলাকার মানুষের শান্তি ও অধিকার রক্ষায়, অন্যায় দুর করতে এবং দুর্নীতিমুক্ত কালকিনি গড়তে দুনীতিবাজদের অাতঙ্কই সরদার শহিদুল ইসলাম। আমরা এরকম একজন লোককে চাই। তার গুন অন্যান্যদের মাঝে পাওয়া যায় না, যে কারনে দুর্নীতিবাজ, ভুমিদস্যু, মাদক ব্যবসায়ী ও সেবক, কর্মকর্তা ও শীর্ষ স্থানীয়রা তাকে চায় না। আমরা সাধারন মানুষ; তাই শহিদের মত সাধারণ মানুষই চাই। তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে আজীবন কাজ করে যাবেন বলে বিশ্বাস এলাকাবাসির।