ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত রাহা

অনলাইন ডেস্ক : প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের সারাংশে তুমি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রাহা তানহা খানকে। এখন নিয়মিত কাজ করছেন নাটক, সিনেমা আর মিউজিক ভিডিওতে। গত বছরের শেষদিকে কণ্ঠশিল্পী আতিক শামস এবং কনার গাওয়া দ্বৈত একটি গানে মডেল হিসেবে কাজ করেন রাহা তানহা খান।

এবার রাহা যুক্ত হলো ওয়েব সিরিজের সাথে।
সম্প্রতি নতুন একটি ওয়েব সিরিজের কাজে ইন্দোনেশিয়ার বালিতে অবস্থান করছেন রাহা। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি। ওয়েব সিরিজটি রাহার সাথে জুটি বেঁধেছেন শিপন মিত্র।

ওয়েব সিরিজটি নিয়ে রাহা জানান, এরইমধ্যে বালিতে ‘সিনেম্যাটিক’ নামের ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে। এখন অনেক অংশেই ছবি নির্মাণ কমে গেছে। তাই ওয়েব সিরিজে কাজ করছি। আবার চলচ্চিত্র নির্মাণ বাড়লে চলচ্চিত্রেই কাজ করবো।

ওয়েব সিরিজে রাহা-শিপন ছাড়াও আরো অভিনয় করছেন সম্রাট ও রমিজ সহ আরো অনেকে।