ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিমিকে নিয়ে অশালীন মন্তব্যের উপযুক্ত জবাব দিলেন নুসরাত

অনলাইন ডেস্ক : ভোটের দামামা বেজে উঠেছে। এরই মধ্যে প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের প্রার্থীরা। তবে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে অশ্লীল আক্রমণ করেছে অনেকেই। বিশেষ করে মিমিকে নিয়ে অশালীন মন্তব্যের যেন শেষ নেই। সেসব মন্তব্যকারীদের উপযুক্ত জবান দিলেন নুসরাত।

প্রার্থীর তালিকা ঘোষণার পর রাজনৈতিকভাবে প্রথম সাংবাদিকদের সামনে আসেন নুসরাত। এ সময় তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিমিকে নিয়ে উঠে এসেছে কুরুচিপূর্ণ বক্তব্য। মিমিকে নিয়ে যারা কুরুচিপূর্ণ কথা বলছেন তাদের জীবনে শিক্ষা ও সংস্কৃতির অভাব আছে। নিজেদের বাড়ির মহিলাদের যখন এভাবে কুৎসিত আক্রমণ তারা করেন না, তখন এভাবে একজন মহিলা প্রার্থীকে আক্রমণের কী মানে?‌ আসলে, এরা ভদ্রতা, সভ্যতার সীমা অতিক্রম করে যাচ্ছেন।’‌প্রসঙ্গত, তারকাদের মধ্যে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান লড়বেন যথাক্রমে যাদবপুর ও বসিরহাট থেকে। বাঁকুড়ার বর্তমান সাংসদ মুনমুন সেনকে এবার প্রার্থী করা হয়েছে আসানসোল থেকে। এ ছাড়া ঘাটাল এবং বীরভূম কেন্দ্র থেকে পুনরায় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন যথাক্রমে অভিনেতা দেব এবং শতাব্দী রায়।