ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ববি। একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দেয়ার সুবাধে এবার পাড়ি জমাচ্ছেন ওপার বাংলার ছবিতেও। কলকাতার ছবিতে অভিনয় করবেন তিনি।
বিষয়টি নিয়ে ববি বলেন, বিষয়টি আমার জন্য দারুণ আনন্দের। এখন বাংলাদেশের অনেকেই টলিউডের সিনেমায় অভিনয় করছেন। সেই তালিকায় আমার নামটি যুক্ত হলো। ছবির গল্প, গান, অ্যাকশন সবই এক কথায় অসাধারণ। এমন ছবিতে কাজের অভিজ্ঞতা সত্যিই আলাদা। চেষ্টা থাকবে ভালো কাজের মাধ্যমে সেখানকার দর্শকের মন জয় করে নেওয়ার।
কলকাতার ছবিটিতে ববির বিপরীতে দেখা যাবে সব্যসাচী মিশরাকে। পরিচালনায় আছেন ভারতের জয়দীপ মুখার্জি।
এদিকে ববি অভিনীত ‘নোলক’ ছবিটি বাংলাদেশে সামনে মুক্তি পাবে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করেছেন তিনি। এ ছবির বাইরে ‘বৃদ্ধাশ্রম’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন ববি। ছবিতে তার বিপরীতে রয়েছেন সংগীতশিল্পী এসডি রুবেল।