মাই টিভির শ্রীপুর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ঢাকা জেলার তৎকালীন সহ-সভাপতি মোঃ সোহেল ফকির এর উপর সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করা হয়েছে।
হামলা ঘটনার সাথে জড়িতদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
রোববার সকাল সাড়ে ৯টায় এক সংবাদ বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি করেন।
অন্যদিকে গুলশানে সাংবাদিক কাজী ফয়সালকে পুলিশি চেকপোস্টে পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্তারও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএফ।
এছাড়া সারাদেশে সাংবাদিক নির্যাতন-হামলা-মামলা ও পুলিশি হয়রাণীর তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, দেশকে উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করতে হলে সাংবাদিক নির্যাতন বন্ধ করে যুগোপযোগি আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি করা হয়।
নির্বাচন পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি মোবাইলে ধারণ করার অপরাধে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইটিভি প্রতিনিধি ও প্রতিদিন খবর পত্রিকার প্রকাশক এস এম সোহেল রানার উপর অতর্কিত হামলা করেছে স্থানীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম ও তার সঙ্গীরা।
রোববার রাত নয়টার পর গাজীপুরের শ্রীপুর (মাওনা চৌরাস্তা) এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। পরে গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সাংবাদিক এস এম সোহেল রানার ভাই আমানউল্লাহ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে তারা আমার উপরেও চড়াও হতে চেয়েছিল। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সোহেল ভাইকে উদ্ধার করা হয়।
সোমবার সকালে হাসপাতালে ভর্তি অবস্থায় আহত সাংবাদিক সোহেল রানা জানান, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ আলম রবিনের বাসায় হামলা চালানোর সময় ছবি তুলতে গেলে ফাহিম ও তার ক্যাডার বাহিনী হঠাৎ তার ওপরে হামলা চালায়। যে মোবাইল দিয়ে ছবি তোলা হচ্ছিল সেটাও ছিনিয়ে নেয়া হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার রাতেই কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফাহিমকে ধরার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গতকাল রোববার শ্রীপুরে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ছাত্রলীগ নেতা ফাহিম খন্দকার সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শামসুল আলম প্রধান বিজয়ী হওয়ার পর এ ঘটনা ঘটে।