ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুগলে কী করছেন নাদিয়া?

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার প্রিয় মুখ মডেল ও অভিনেত্রী নাদিয়া আহমেদ। ধারাবাহিক নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকেন নাদিয়া। সম্প্রতি গুগল হেডকোয়াটার অফিসের সামনে থেকে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নাদিয়া। আর এরপর থেকেই শুরু নানা আলোচনার।

কালো পোশাক পরা সেই ছবিটি দেখে আপনার মনে হতে পারে গুগল অফিসে কাজ করছেন এই অভিনেত্রী। আসলে তা নয়। তিনি নাটকের শুটিং এর কাজে আমেরিকায় অবস্থান করছেন। শুটিং এর ফাঁকে তিনি ঘুরে বেড়াচ্ছেন মাউন্টেইন ভিউর বিভিন্ন অলিগলিতে। সেই সুযোগে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত গুগলের প্রাণকেন্দ্র ঘুরে দেখেছেন।

নাদিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হেডকোয়ার্টার এর সামনে থেকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি ফেসবুক হেড অফিসে।’

নাচ দিয়ে শুরু করা নাদিয়ার ক্যারিয়ার জীবনে অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। নাদিয়া আহমেদ বিয়ে করেছেন এফ এস নাঈমকে। বর্তমানে তিনি শুটিং এবং সংসার জীবন নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন।