যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, আলোকিত মানুষ হতে হলে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, সামাজিক দায়বদ্ধতাও থাকতে হবে। মানবিক গুণাবলী অর্জন না করলে প্রাতিষ্ঠানিক এ শিক্ষার কোনো দাম নেই। বুধবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যবিপ্রবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ক্লাব আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনোয়ার হোসেন এসব কথা বলেন। রক্তদান কর্মসূচিতে প্রায় ৪৭০ জন স্বেচ্ছায় রক্তদাতা নিবন্ধন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণে রক্তদান কর্মসূচি মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের সাধারণ সম্পাদক ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী হাসান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ চন্দ্র তালুকদার, তরুন সেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সালাম।