ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে ৪২ জনকে গুণীজন সংবর্ধনা প্রদান

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন ও বীর মুক্তিযোদ্ধাসহ মোট ৪২ জনকে নিজ নিজ পেশায় বিশেষ অবদানের জন্য গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় কোলাবাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
কোলা ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন ও সাধারন সম্পাদক সংবাদ প্রতিনিধি সাবজাল হোসেন।
বিকালে স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্টিত হয়। খেলা শেষে অনুষ্টানের অতিথি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এছাড়াও অনুষ্ঠানের মাধ্যমে ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও ১৯ জন গুনীাজন সহ কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন ও সাধারন সম্পাদক সংবাদ প্রতিনিধি সাবজাল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। এবং অত্র এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়।