ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ১৮ কাঠা জমির পটলের ক্ষেত কেটে দিয়েছে দূবৃত্তরা কৃষক দিশাহারা

ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের ১৮ কাটা জমির পটলের ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলা ১১নং রাখাল গাছি ইউনিয়নের চাঁদপাড়া মাঠে । এতে ঐ কৃষকের প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানায়।
ক্ষতিগ্রস্থ কৃষক জামির হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তিনি মাঠে গিয়ে দেখেন তার ১৮ কাটা জমির পটল ক্ষেত সব শক্রতা মূলক ভাবে কে বা কাহারা কেটে দিয়াছে। তিনি আরো বলেন, গত দেড় মাস ধরে তিনি প্রতি সপ্তাহে ২ বার করে পটল তোলেন এবং সপ্তাহ প্রায় ৮/১০ হাজার টাকা বিক্রয় করে থাকেন। তার এই ক্ষতির ফলে প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ(ওসি)ইউনুচ আলী জানান, পটল ক্ষেত কাটার বিষয়ে কেহ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।