যশোর অফিস : স্ট্যাম্পে স্বাক্ষর না করার কারণে শরিফ উদ্দিন মুন্না (৪১) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বকুলতলা এলাকায় ইসলাম ফার্নিচারের দোকানে এ ঘটনাটি ঘটে। আহত মুন্না ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও ইসলাম ফার্নিচারের পরিচালক।
আহত মুন্না হাসপাতালে সাংবাদিকদের বলেন, শনিবার সকালে একই এলাকার মহিউদ্দিন মিল্টন ও তার ছেলে মিরাজ একটি স্ট্যাম্প নিয়ে তাদের ফার্নিচারের দোকানে আসে। পরে দোকানসহ জায়গা তার নামে লিখে দিতে বলে। এ সময় স্বাক্ষর দিতে অসম্মতি জানালে মহিউদ্দিন মিল্টন ও তার ছেলে রড দিয়ে আমাকে মারপিট করে। এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চৌগাছায় কেন্দ্রে ভোটারদেরস মারপিটের অভিযোগে আটক ২
যশোরের চৌগাছায় উপজেলা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার কারণে এক ভোটারকে মারপিটের অভিযোগে আটক হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিবুর রহমানের ভাতিজা। এসএম হাবিব চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্ধতা করছেন। এ উপজেলায় নৌকা প্রতীকে প্রতিদ্ব›িদ্ধতা করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ড.মোস্তানিচুর রহমান।
চৌগাছা থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা উপজেলার চাঁদপুর হাজী মুর্তুজা সরদার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে লিটন নামে একজন ভোটার নৌকা মার্কায় ভোট দিতে চাইলে তাকে মারপিট করেন তারেক মাহমুদ পিয়াস নামে এক যুবক। পিয়াস ওই বুথে অনিয়মতান্ত্রিকভাবে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করে। তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিবুর রহমানের ভাই এসএম শফিকুর রহমানের ছেলে।
একই কেন্দ্র থেকে ভ্রাম্যমাণ আদালত বুথে অবৈধ অবস্থানকারী গোলাম মোস্তফা নামে অপর এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃতদের থানায় নেয়া হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।