ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের বাঘারপাড়ায় শিলা বৃষ্টিতে ফসল ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি

যশোর অফিস : যশোরের বাঘারপাড়ায় শিলা বৃষ্টিতে ফসল ও বসত ঘর-বাড়ির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এতে দরিদ্র পরিবার গুলো এক প্রকার অসহায় হয়ে পড়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায় গত ৩১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা, ঘোষনগর, রাধানগর, জামালপুর, ওয়াদিপুর সহ আশপাশ এলাকায় উত্তরদিক থেকে ঘন কালো মেঘসহকারে বাতাসের সাথে ব্যাপক হারে শিলা বৃষ্টি বর্ষন শুরু হয়।

প্রায় ১০ মিনিটের এই শিলা বৃষ্টির আঘাতে শত শত বসতির টিনের ঘরের চাল ক্ষতি গ্রস্থ হয়েছে এবং সেই সাথে আম, লিচু, ধান শবজী জাতীয় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা করিম খান জানিয়েছেন ১লা এপ্রিল শিলা বৃষ্টির আঘাতে ক্ষতি গ্রস্থ এলাকা তিনি পরিদর্শন করেছেন এবং প্রাকৃতিক দুর্যোগ কবলিত কারণে ক্ষতিগ্রস্থ চাষী ও কৃষকদের শান্তনা ও পরামর্শ দিয়েছেন। অন্যদিকে শিলা বৃষ্টিতে বসতঃ ঘরের টিনের চাল ব্যাপক হারে ক্ষতি গ্রস্থ হওয়ায় দরিদ্র পরিবার গুলো পুনরায় ঝড় বৃষ্টির আশাঙ্খায় পড়ে এক প্রকার আতঙ্ক গ্রস্থ রয়েছেন। কারণ তাদের মধ্যে অনেকেরই এই্ মূহুর্তে ঘরের চাল মেরামত করার সমার্থ নেই। এ বিষয়ে ঘোষনগর গ্রামের নয়ন খা, বাশারত খা, হাবিবুর মোল্যা, সোহরাব হোসেন, সেলিম হোসেন, বাগডাঙ্গা গ্রামের রুস্তম মোল্যা, কামরুল ইসলাম সহ অনেকেই বলেন শত শত ঘরবাড়ি শিলা বৃষ্টির আঘাতে ক্ষতি গ্রস্থ হয়েছে।

সামনে ঝড় বৃষ্টির দিন ঘুনিয়ে আসছে। তাই যারা আর্থিক ভাবে স্বচ্ছল তারা হয়তো দ্রুত তাদের বসতঃ ঘর মেরামত করে নিবে কিন্তু আমাদের মত দরিদ্র ও আর্থিক ভাবে অস্বচ্ছল পরিবার গুলো তাদের স্ত্রী,সন্তান নিয়ে থাকবে চরম সংকায়। কারন এই মূহুর্তে তাদের ছেড়া চাল মেরামত করার সমর্থ নেই।