ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ডেঙ্গুতে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ও শনিবার পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।

Google news
শনিবার (২৬ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া দুই শিশু হলো- লাবিব (৭ মাস) এবং জাহিদ (৫)।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায় ৭ মাস বছর বয়সী শিশু লাবিব। গতকাল শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, গত ১৯ আগস্ট জাহিদ নামের পাঁচ বছর বয়সী এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

মারা যাওয়া দুই শিশু এক্সপান্ডেট ডেঙ্গু সিনড্রোমে আক্রান্ত ছিল বলে প্রতিবেদনে জানানো হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে আরও ১৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, সরকারি হাসপাতালে ৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন চিকিৎসাধীন।