পীরগঞ্জ( রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ৪ নং কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ি থেকে জামালপুর রাস্তার ৩৯৭ টি ইউ গাছ গত ১১/১২/১৮ তারিখ ইউপি পরিষদের মাধ্যমে ২ লাক্ষ ৭৫ হাজার টাকার ডাক হয়। ডাক মূল্যে কুমেদপুর গ্রামের আব্দুর রউফ মিয়ার পুত্র রাখু মিয়া গাছ কর্তনের অনুমতি পায়। উক্ত গাছ কর্তন করার সময় জামালপুর গ্রামের মোস্তা মিয়া, গোলাম রসুল, রয়েল মিয়া গাছের ইজারদার রাখু মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় রসুলপুর গ্রামের কাজেম উদ্দিন এর পুত্র কাঠ ব্যাবসায়ী আমজাদ আলী উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকার করেন। কাঠ ব্যাবসায়ী আমজাদ ও গাছ ইজারা রাখু মিয়া কে মারধর করে ৫০ হাজার টাকা জামার পকেট থেকে বের করে নেয়।
এ বিষয়ে কাঠ ব্যাবসায়ী আমজাদ হোসনে বাদী হয়ে ৮/৪/১৯ ইং পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।