ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডলার সংকটে কমেছে ফল আমদানি, লাভবান রংপুরের কমলা চাষিরা

 ডলার সংকটের কারণে বিদেশি ফলের আমদানি কমে যাওয়ায় রংপুর অঞ্চলের কমলা চাষিরা লাভবান হচ্ছেন। এ অঞ্চলে প্রতিবছর প্রায় সাড়ে চার হাজার মেট্রিক টন কমলা উৎপাদিত হয়। স্থানীয়ভাবে উৎপাদিত কমলার দাম আমদানিকৃত কমলার চেয়ে কম হওয়ায় ক্রেতারা এসব কমলা বেশি কিনছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বৃহত্তর রংপুর অঞ্চলের পাঁচ জেলায় প্রায় ৪০০ একর জমির ওপর ১০৮টি কমলা ও মালটা ফলের বাগান রয়েছে। এসব বাগানে আছে প্রায় এক লাখ ১০ হাজার গাছ।

রংপুরের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারীর বিভিন্ন গ্রামে গড়ে ওঠা কমলা ও মালটার বাগান থেকে ভালো মুনাফা পাচ্ছেন কৃষক।

লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকার কৃষক এনামুল হক জানান, তিনি আট একর জমিতে ২ হাজার ৬০০ মালটা ও কমলা গাছ লাগিয়েছিলেন। গেল চার বছর ধরে তিনি এসব গাছ থেকে ফলন পাচ্ছেন। প্রতিটি গাছ থেকে গড়ে ৪০ কেজি ফলন আসছে। বাগান থেকে তিনি প্রতিকেজি কমলা ও মালটা বিক্রি করছেন ১০০ টাকা দরে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সুজনেরজুটি গ্রামের কৃষক আবু বক্কর জানান, তিনি ১৩৫টি গাছ নিয়ে ২০২০ সাল থেকে বাণিজ্যিকভাবে কমলা চাষ করছেন। তিনি দার্জিলিং ম্যান্ডারিন জাতের কমলা উৎপন্ন করছেন। তিনি ইতোমধ্যে দুই লাখ টাকার কমলা বিক্রি করেছেন এবং আরও এক লাখ টাকার কমলা বিক্রি করতে পারবেন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা গ্রামের কৃষক খলিলুর রহমান জানান, আট বছর আগে তিনি ৫ বিঘা জমিতে ৪৫০টি দার্জিলিং ম্যান্ডারিন ও দার্জিলিং নাগপুরি জাতের কমলার গাছ লাগিয়েছিলেন। গেল চার বছর ধরে তিনি এসব গাছ থেকে কমলার ফলন পাচ্ছেন। প্রতিবছর তিনি কমলা বিক্রি করে ৬-৭ লাখ টাকা আয় করছেন।

লালমনিরহাট শহরের ফল ব্যবসায়ী আরশাদুল ইসলাম জানান, তারা স্থানীয় বাগান থেকে প্রতিকেজি কমলা ও মালটা ১০০ টাকা দরে কিনে তা ১৪০-১৫০ টাকা দরে খুচরা বিক্রি করছেন। আমদানিকৃত ফলের চেয়ে স্থানীয়ভাবে উৎপাদিত ফলের দাম কম হওয়ায় সাধারণ মানুষ এই ফল বেশি কিনছেন।

রংপুর শহরের ফল ব্যবসায়ী সুনীল চন্দ্র সাহা জানান, তিনি রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে গড়ে উঠা বাগানগুলো থেকে কমলা ও মালটা কিনে আনেন। এসব কমলা ও মালটা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন।

রংপুরে ফলের দোকানে ফল কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত কমলা ও মালটা ১৩০-১৫০ টাকা কেজিদরে কিনতে পারছেন। আমদানিকৃত ফল কিনতে হচ্ছে ২৫০-৩০০ টাকা কেজি দরে। স্থানীয়ভাবে উৎপাদিত কমলা ও মালটার সাইজ একটু ছোট হলেও স্বাদে তেমন পার্থক্য নেই।

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ফল আমদানিকারক শামিম আহমেদ খান জানান, গেল বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম ফল আমদানি করেছেন তিনি এবার। ডলার সংকটের কারণে আমদানিকারকরা ফল আমদানি করতে পারছেন না। এ কারণে বাজারে আমদানিকৃত ফল বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। ফল আমদানি কম হওয়ায় স্থানীয়ভাবে উৎপাদিত কম