ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানব মস্তিষ্কের কোষ দিয়ে তৈরি নতুন কম্পিউটার

বিজ্ঞানীরা মানব মস্তিষ্কের কোষের সঙ্গে ইলেকট্রনিক হার্ডওয়্যার ব্যবহার করে এক ধরনের কম্পিউটার তৈরি করেছেন। এই কম্পিউটার ভাষা শনাক্তকরণ এবং বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের মতো কাজ করতে পারে।

ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের গবেষক ফং কুয়ো ও অন্য গবেষকরা এই কম্পিউটার আবিষ্কার করেছেন। এর নাম দেওয়া হয়েছে ‘ব্রেইনোওয়্যার’।

বিজ্ঞানীরা বলছেন, নতুন এই আবিষ্কার নিউরোমরফিক কম্পিউটিংয়ের অগ্রগতির ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখবে। এই কম্পিউটার মানুষের মস্তিষ্কে নিউরন যেভাবে কাজ করে, ঠিক সেভাবেই কাজ করার চেষ্টা করে।

ব্রেইনোওয়্যার তৈরির জন্য গবেষকরা প্রথমে গবেষণাগারে মস্তিষ্কের কোষের মতো অর্গানয়েড তৈরি করেন। এরপর এই অর্গানয়েডকে ইলেকট্রনিক হার্ডওয়্যারের সঙ্গে যুক্ত করেন। ইলেকট্রনিক হার্ডওয়্যারের মাধ্যমে অর্গানয়েডগুলোকে সংকেত পাঠানো হয়। অর্গানয়েডগুলো এই সংকেত গ্রহণ করে এবং মস্তিষ্কের মতোই কাজ করে।

ব্রেইনোওয়্যার এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে এই কম্পিউটার আরও উন্নত হবে এবং মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।