ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাছের বাজারে প্রাইভেটকারের ধাক্কায় ৩জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন: হরেন চন্দ্র দাস (৫৫), প্রতাপ চন্দ্র দাস (৩৫), এবং আজিজুর রহমান (৭৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ব ২১-১৭০২ নম্বরের প্রাইভেটকারটি দ্রুত গতিতে গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মপুর মাছের বাজারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই হরেন চন্দ্র দাস ও প্রতাপ চন্দ্র দাস মারা যান। এছাড়াও আরও পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের দুজনের অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকের পরামর্শে তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমানের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলাম শাহ্ বলেন, প্রাইভেটকারটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।