চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ মার্চ শুরু হচ্ছে এবারের রমজান মাস। ১২ মার্চ প্রথম রোজা ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এ সময়সূচি চূড়ান্ত করে।
সময়সূচি অনুযায়ী, ১২ মার্চ প্রথম রোজায় ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৫১ মিনিট। আর ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট।
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে।