ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে শোবার ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলায় প্রকাশ্যে শোবার ঘরে ঢুকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরনগরদী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত দেলোয়ারা চরনগরদী এলাকার মৃত মালেক দেওয়ানের স্ত্রী।

জানা যায়, দেলোয়ারার স্বামী মারা যাওয়ার পর তাদের দুই ছেলে বিদেশি পাড়ি জমান। মেয়েদের বিয়ে হওয়ার পর দেলোয়ারা একাই বাড়িতে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী ও স্বজনরা শোবার ঘরে গিয়ে দেখেন যে বিছানায় তার গলা কাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পলাশ থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, আশা করছি দ্রুতই এ হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।