ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মেডিকেল কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকার বাসা থেকে রবিবার ভোরে ওসমানী মেডিকেল কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইশরাত জাহান মিথিলা (২১) চিকিৎসক আব্দুল হালিমের মেয়ে। তিনি ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বলেন, ভোর ৬টার দিকে বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মিথিলার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত পড়ালেখার চাপের কারণে মিথিলা আত্মহত্যা করতে পারে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত শেষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওই কর্মকর্তা।