তথ্য প্রযুক্তি আইনে করা একটি মামলায় আইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) সকালে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় ২০১৭ সালে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে বুধবার সকালে বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর ইমতিয়াজ মাহমুদকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।