ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় তপন সাহা (৬০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৮ আগস্ট) দিনগত রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার ধাপেরহাট উত্তরা ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তপন সাহা ধাপেরহাট ইউনিয়নের বড় সাহাপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী তপন সাহা সাদুল্লাপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক নয়ন কুমার সাহার কাকা।

স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে ধাপেরহাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তপন সাহা। পথে পালানপাড়ার উত্তরা ব্যাংকের সামনে ফোরলেন সড়ক পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী আয়ান অ্যান্ড সোমা এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গিয়ে গুরুতর আহত হন তপন।

পরে দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী বলেন, বাসের চাপায় নিহত ব্যবসায়ী তপন সাহার মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাটি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।