ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার নৈকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, এতে কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৈকাঠি এলাকার জোমাদ্দার বাড়ির পুকুরে ডুবে যায়। এই ঘটনায় আহত কয়েক জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আতাউর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এতে প্রাথমিকভাবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।