ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর জেলায় ১২০৯টি পূজা মণ্ডপে ৭৯২০ জন আনসার মোতায়েন

দিনাজপুরের ১৩টি উপজেলায় শারদীয় দুর্গা উৎসবে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৯২০ জন সদস্য পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

৬ অক্টোবর থেকে দিনাজপুরের ১২০৯টি পূজা মণ্ডপে ৭৯২০ জন আনসার সদস্য/ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

এ জন্য জেলা আনসার ও ভিডিপি দিনাজপুর জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান সকল সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

 

সমাবেশ ও মতবিনিময়কালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট বলেন, আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্বের স্থান থেকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করবেন। আপনাদের দায়িত্বের উপর নির্ভর করছে উৎসবমুখর পরিবেশের প্রতিটি অংশ। এই উৎসবমুখর পরিবেশটি আরো আনন্দময় হয়ে হবে এটাই আমি আশাবাদী।