ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাজার মনিটরিংকালে পাঁচ বিক্রেতাকে জরিমানা

বগুড়ার ধুনটে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধুনট বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

অভিযানকালে (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, মঙ্গলবার দুপুরে ধুনট বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় বাজারের পাঁচ বিক্রেতাকে ৫০০ টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।