ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত

নওগাঁর মহাদেবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক এবং হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার রানীপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজন হলেন ট্রাকের চালক সুমন মিয়া। তবে হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

ভীমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আকবর জানান, সকালে খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ও হেল্পারের মৃত্যু হয়।

তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। দুইজনের পুরো পরিচয় নিশ্চিতের পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।