ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দেড় কোটি টাকার পণ্য জব্দ দিয়ে বছর শুরু

বছরের প্রথম দিনে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি) এর আওতাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, উৎমা, শ্রীপুর, কালাসাদেক এবং বিছনাকান্দি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, গার্নিয়ার ক্রিম, থান কাপড়, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, কেন, চিনি, গরু, ফুচকা, পোস্ত দানা, বডি স্প্রে, ক্যান্ডি, সাবান, স্কুটি, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত মাহিন্দ্র ট্রাক্টর আটক করে।

আটক মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।