ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

দিনাজপুরে হাকিমপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাকিমপুরের হিলি রেলস্টেশনের কাছে নওপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ(জিআরপি)।

মৃত্যুর কথা নিশ্চিত করে হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. তাজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট থেকে পার্বতীপুরগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশন অতিক্রম করে। তিন কিলোমিটার দুরে নওপাড়ায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহ দুপুরে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা বলেন, সন্ধায় মোবাইল ফোনে গাইবান্দা থেকে একজন মোবাইল করে জানিয়েছেন তাদের লোক। তারা না আসা পর্যন্ত নাম ঠিকানা বলা যাচ্ছে না। ধারনা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।