ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় পৃথক অগ্নিকাণ্ডে ৩ গরুসহ ঘর-দোকান ভূস্মিভত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘরসহ নগদ টাকা স্বর্ণালংকার, মোটরসাইকেল ও মালামাল ভূস্মিভত হয়েছে। এ সময় দগ্ধ হয়ে ৩টি গরু মারা গেছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সোনাতলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. রুবেল। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শালমারা ইউনিয়নের নীলকন্ঠ পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান অগ্নিকান্ডে ওই গ্রামের জহুরুল ইসলামর পুত্রের ৪টি ঘর, ঘরে রাখা মোটরসাইকেল স্বর্ণালংকার, আসবাবপত্র ভূস্মিভত হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৩টি গরু মারা যায়।

অন্যদিকে মঙ্গলবার গভীর রাতে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাজারের কাজী মার্কেটের নিচ তলায় সাদিয়া ফ্যাশনে বিদ্যুতের সটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পার্শ্ববর্তী রাহিম ফ্যাশনেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এ ব্যাপারে গাইবান্ধা ফায়ার সার্ভিসের ফায়ার অফিসার মো. নাছিম রেজা জানান, অগ্নিকাণ্ডে রাহিম ফ্যাশনের প্রায় ৬ লাখ ও সাদিয়া ফ্যাশনের ৪ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে।