ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ফেনীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ স্লোগানে আয়োজিত এ কর্মশালা তারুণ্যের উৎসব উপলক্ষে ফেনী পৌরসভা দ্বারা আয়োজিত হয়।

আজ (১ ফেব্রুয়ারি) শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘‘যে পরিবর্তন ও সংস্কারের কথা বলা হচ্ছে, তার প্রথম পদক্ষেপ হল, আমরা সবাই আমাদের অবস্থান থেকে আত্মশুদ্ধি করতে পারি। আমাদের তারুণ্যের শক্তি ধরে রাখার জন্য একতার প্রয়োজন।’’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সিদ্দিক আল মামুন, নয়া দিগন্তের ফেনী প্রতিনিধি শাহাদাত হোসেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

বক্তারা বলেন, ‘‘আজকের তরুণরাই আগামী দিনের রূপকার। তারা পৃথিবী ও দেশ বদলে দেবে। বৈষম্যহীন, সমতাভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’’

কর্মশালায় ফেনী পৌরসভার সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিয়ে ১০টি দলে ভাগ করা হয়। শিক্ষার্থী, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।