ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বাসে ২৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে ২৫ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাসিরাবাদ হিলালীপাড়া এলাকায় ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়ক থেকে মো. মোতাল্লেব (২৬) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সোহরাবপাড়া এলাকার সাহেব আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধার উপপরিচালক মো. শাহ্-নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়েছিল। তল্লাশি চালানোর সময় ঢাকাগামী একটি বাসের ট্রাভেল ব্যাগে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোতাল্লেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।