ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে নিখোঁজ কিশোরী সুবা উদ্ধার

রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সুবার কথিত প্রেমিক মুমিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ঢাকায় সুবা নিখোঁজ হওয়ার পর পুলিশের কাছে খবর আসে যে, তিনি নওগাঁতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে আরজি মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ওসি জানান, মুমিনের বাবা আটক হয়ে জিজ্ঞাসাবাদে সুবার অবস্থান নিশ্চিত হলে পুলিশ এবং র‍্যাব-৫ যৌথভাবে তাকে উদ্ধার করে। এরপর দুজনকেই র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবা স্বীকার করে যে, টিকটক মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। তবে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে তাকে পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।