ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনে বৈধপথে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৩১ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ হাজার ১৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৮ কোটি ৭৪ লাখ ডলার বা এক হাজার ৭৬ কোটি টাকার রেমিট্যান্স এসেছে।
রবিবার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত একটি হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার রেমিট্যান্স।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।