ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক

ভোলায় অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে আটক করেছে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে যৌথ বাহিনী “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর উপজেলার ইশিলা বাজারসহ বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ভোলা সদরের পশ্চিম ইশিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম (৪২), মাইনুল হাওলাদার (৪০), মো. ফয়েজ হাওলাদার (৫০) ও মো. ফরিদ তহশিলদার (৪৬)-কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা থানায় হস্তান্তর করা হয়।