ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের সকালে সড়কে প্রাণ গেল ৫ জনের

চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের দিন সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনাটি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় ঘটে।