ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মহাসড়কে কার্টনে নবজাতকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ওষুধের কার্টনে অজ্ঞাত পুরুষ নবজাতকের মরদেহ পাওয়া গেছে। রোববার (৬ এপ্রিল) সকালে পথচারীরা কার্টন খুলে লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। নগরকান্দা থানার এসআই তারেক বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।