ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামিল-মুনমুনের প্রেম গড়াল বিয়েতে

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করেছেন। গত রবিবার রাতে উত্তরায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। একসঙ্গে নাটকে কাজ করতে গিয়ে পরিচয় থেকে প্রেম, এবং অবশেষে বিয়েতে পৌঁছেছে তাদের সম্পর্ক। জামিল ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ দিয়ে অভিনয়ে পা রাখেন, আর মুন বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এই দম্পতি।