ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় দুর্গন্ধের সূত্রে ভাইবোনের মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে দুই ভাইবোন, নুর মোহাম্মদ (৫৫) ও রেজিয়া বেগমের (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে দুর্গন্ধ ছড়ানোর খবরে স্থানীয়রা পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাদের মৃত্যু হয়েছে। পোরশা থানার এসআই মাহবুব আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।