বাংলাদেশ ব্যাংক নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা এই তহবিল শুধুমাত্র স্টার্টআপ কোম্পানিগুলোর মূলধন সহায়তায় ব্যবহৃত হবে। সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর স্টার্টআপ কানেক্ট সেশনে গভর্নর আহসান এইচ মনসুর এ ঘোষণা দেন। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। সম্মেলনে ৪০ দেশের ৫০০-র বেশি বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। বিডার চেয়ারম্যান জানান, তহবিলের অভাবে উদ্যোক্তারা বাধাগ্রস্ত হন, এই উদ্যোগ তাদের পথ সুগম করবে।