ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে স্ত্রীর পরকীয়ায় দুঃখে স্বামীর আত্মহত্যা

নাটোরের সিংড়া উপজেলার গাঁড়াবাড়ি গ্রামে স্ত্রী সাদিয়া (১৮) পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন স্বামী নাঈম হোসেন (২০)। শনিবার সকালে গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, লাশ মেডিকেলে রয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।