ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভের সুযোগে সিলেটে বাটা শোরুমে লুটপাট, আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার

সিলেটে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভের সুযোগে বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের মূলহোতা ইশতিয়াক নূর চৌধুরী জিহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে। শুক্রবার রাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনায় তিনটি মামলায় ২৫ জন গ্রেপ্তার হয়েছেন, এবং অভিযান অব্যাহত রয়েছে।