ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনে আগুন: আতঙ্কে লাফ, শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে এক দম্পতি তাদের শিশুসহ লাফ দেন। এতে মাত্র ৮ মাস বয়সী শিশু মো. হামদান মারা যায়। গুরুতর আহত হন তার বাবা আবদুর রাজ্জাক (২৪) ও মা লিজা আক্তার (১৮)। মঙ্গলবার রাতে চট্টগ্রামের লোহাগাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে ধোঁয়ার উৎপত্তির কথা জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।