রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গাড়ি পার্কিংয়ের নামে চাঁদা আদায়ের ভাইরাল ভিডিওর ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ভিডিওতে তাকে প্রাইভেটকার মালিকের সঙ্গে তর্ক ও মাস্তানি করতে দেখা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।