ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর বার্তা: ‘মব জাস্টিস আর চলবে না’

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিস আর অনুমোদন করা যাবে না।

মঙ্গলবার (২২ এপ্রিল) যশোরে এক মতবিনিময় সভায় তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে এবং অভিযোগ থাকলে আইনের আশ্রয় নিতে হবে। তিনি লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ, ঘুষ প্রতিরোধ ও তদবির এড়ানোর নির্দেশ দেন। সন্ত্রাসীদের জামিনে মুক্তি ঠেকাতে পিপিদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সভায় জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।