ভিয়েতনাম থেকে জিটুজি চুক্তির আওতায় ২০ হাজার মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে এসেছে। খাদ্য অধিদফতরের আমদানি করা এ চাল নিয়ে এমভি থাই বিন ০৯ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চালের নমুনা পরীক্ষা শেষে খালাস কার্যক্রম শুরু হয়েছে। এর আগে একই চুক্তির অধীনে মোট ১ লাখ টন চাল আমদানি সম্পন্ন হয়েছে।