খুলনা মহানগরীর খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ শিকদারকে ২০ পিস ইয়াবাসহ দুপুরে নগরীর বাস্তুহারা কলোনি থেকে আটক করেছে পুলিশ।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশারফ হোসেন জানান, বাস্তুহারা কলোনিতে প্রকশ্যে ইয়াবা বিক্রি করা চলছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে ২০ পিস ইয়াবাসহ পলাশকে আটক করা হয় । এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।
মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজালাল সুজন বলেন, পলাশ খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ইয়াবাসহ গ্রেফতারের খবর শুনে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।